ভাষাসৈনিক আহমেদ আলীর মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০১:০১ পিএম

বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রবিবার এক বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, ‘অ্যাডভোকেট আহমেদ আলী আমাদের ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুতে কুমিল্লায় আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
উল্লেখ্য, ভাষাসৈনিক অ্যাডভোকেট আহমেদ আলী প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১টা ৪৭ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন।

১৯৫৩ সালে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আইনজীবী সমিতির প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন এ ভাষাসৈনিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত