গরুকে স্পর্শ করলে মনের সব নেতিবাচকতা দূর হয়ে যায়: মহারাষ্ট্রের মন্ত্রী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৩:১১ পিএম

গরুকে স্পর্শ করলে মনের সব ধরনের নেতিবাচক জিনিস দূর হয়ে যাবে বলে দাবি করেছেন ভারতের এক রাজ্য মন্ত্রী।

এনডিটিভি জানায়, শনিবার অমরাবতীতে এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা দাবি করেন মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যাণ বিষয়ক মন্ত্রী যশোমতী ঠাকুর।

উদ্ধব ঠাকরের এই মন্ত্রী বলেন, ‘‌আমাদের সংস্কৃতিতে এ কথা বলা হয়েছে যে, কোনও গরুকে স্পর্শ করলে মনের ভিতর থাকা সব ধরনের নেতিবাচকতা দূর হয়ে যাবে।’

যশোমতী আরও বলেন, গরু একটি পবিত্র প্রাণী। গাভী বা যেটিই হোক, তাদের স্পর্শ করলে আমাদের মধ্যে ভালোবাসার অনুভূত হয়।

তেওসা এলাকার এই কংগ্রেস এমপি এ আগে বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনাম হয়েছিলেন। মহারাষ্ট্রের ভাসিমে জেলা পরিষদের নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ‘‌আমরা তো মাত্র ক্ষমতায় এসেছি। শপথ নিয়েছি। তাই এখনও পয়সা কামাতে পারিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত