আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাইপাস সার্জারি পরবর্তি ফলোআপ চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। একদিন পর অর্থাৎ বুধবার রাত ১০টায় তার দেশে ফেরার কথা রয়েছে।
২০১৯ সালের ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
