সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার যুবক নিহত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৭:৩৫ পিএম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার আবদুল করিম হারুন (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত হারুন উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ঢেউয়ালিয়া গ্রামের ভূঞা বাড়ির আবদুর রশিদ মিয়ার ছেলে।

নিহতের ভাই মাস্টার আবদুর রাজ্জাক জানান, ৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার পোট্রোস এলিজাবেথে হারুন ব্যবসা করে আসছিলেন। সোমবার বিকালে স্থানীয় সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের চেষ্টা চালালে হারুন বাধা দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে হারুন নিহত হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রায়হান জানান, স্থানীয় ইউপি সদস্য মজিবুল হক চৌধুরীর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন সহযোগিতা চাইলে, সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত