দেখে নিন বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০৯:৩৮ পিএম

অনেক আলোচনার পর চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। তিন সংস্করণের ক্রিকেট খেলতে তিন ধাপে পাকিস্তানে যাবে বাংলাদেশ।

মঙ্গলবার দুবাইয়ে আইসিসির সভার ফাঁকে দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনায় বসে। সেখানেই তিন ধাপে সিরিজ আয়োজনে সমঝোতায় পৌঁছায় দুই দেশের বোর্ড।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে বাংলাদেশ পাকিস্তান সফরে যাবে শুধু মাত্র টি-টোয়েন্টি খেলতে। ২৪-২৭ জানুয়ারি হবে এই সফর। এরপর ফেব্রুয়ারিতে দ্বিতীয় ধাপে পাকিস্তানে গিয়ে খেলবে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ তৃতীয় ও শেষ ধাপে পাকিস্তান সফর করবে এপ্রিলে। এ দফায় একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে দুই দল। ৩ এপ্রিল করাচিতে ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে টেস্ট হবে ৫ থেকে ৯ এপ্রিল। যেটাও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

দেখে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

প্রথম ধাপ: টি-টোয়েন্টি সিরিজ

২৪ জানুয়ারি     প্রথম টি-টোয়েন্টি       লাহোর

২৫ জানুয়ারি     দ্বিতীয় টি-টোয়েন্টি     লাহোর

২৭ জানুয়ারি     তৃতীয় টি-টোয়েন্টি      লাহোর

দ্বিতীয় ধাপ- একটি টেস্ট

৭-১১ ফেব্রুয়ারি  প্রথম টেস্ট, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ     রাওয়ালপিন্ডি

তৃতীয় ধাপ: একটি ওয়ানডে ও একটি টেস্ট

৩ এপ্রিল   একমাত্র ওয়ানডে       করাচি

০৫-০৯ এপ্রিল   দ্বিতীয় টেস্ট (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ)  করাচি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত