সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সমিতির নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সমিতির ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৫ প্রার্থী।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর এবং সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ মখলিছুর রহমান ও নেপাল চন্দ্র চন্দ সমিতির সব সদস্যের সহযোগিতা কামনা করেছেন।
