শাহজালালে ২৪ কেজি সোনা উদ্ধার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০২:৫৭ এএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ২৪ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বুধবার রাত ৮টায় বিমানের বিজি-০৮৫ ফ্লাইটে তল্লাশিকালে শুল্ক গোয়েন্দারা বিজনেস ক্লাসের চারটি সিটের হাতলের ভেতরে লুকানো কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু উদ্ধার করেন। পরে সেটি বিমানবন্দরের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ২৪টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১ কেজি করে।

শুল্ক গোয়েন্দাদের দাবি, উদ্ধার সোনার বাজারমূল্য আনুমানিক ১৭ কোটি টাকা। এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত