আইইবি নির্বাচন

বিপিপি প্যানেলকে জয়ী করতে ঐক্য প্রকৌশলীদের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ০৩:০১ এএম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২০-২১ মেয়াদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (বিপিপি) পূর্ণাঙ্গ প্যানেল পরিচিতি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে এই পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলকে জয়ী করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকৌশলীরা একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর আইইবির মিলনায়তনে এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইইবির নির্বাচনে ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদাকে প্রেসিডেন্ট ও ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শিবলুকে সম্মানী সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বিপিপি। আইইবি ঢাকা কেন্দ্রে বিপিপি ইঞ্জিনিয়ার মোল্লা মোহাম্মদ আবুল হোসাইনকে চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশারকে সম্মানী সম্পাদক করে প্যানেল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আইইবির ৭টি প্রকৌশল বিভাগেও পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে বিপিপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত