কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের তিন দিন পর খালে ভাসমান অবস্থায় মো. ছায়েদ (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মগনামা ইউনিয়নের ধারিয়াখালী এলাকার ভোলা খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পেকুয়া থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ছায়েদ মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
