মেষ: ব্যবসায় সুফল, কিন্তু তেমন অর্থ আগমন হবে না। রোগে অস্ত্রোপচার হতে পারে। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে।
বৃষ: শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ছাড়পত্র পাওয়া যাবে। কর্মক্ষেত্রে অধীন কর্মচারীদের ঝামেলা থাকতে পারে। প্রকাশ্য শত্রুদের বিষয়ে সচেতন থাকুন।
মিথুন: পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বন্ধুর সঙ্গে ঝগড়া বাধতে পারে। ভ্রমণ শুভ নয়।
কর্কট: রোগের জন্য ব্যয় বাড়বে। ধন সম্পত্তির প্রাপ্তিযোগ আছে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।
সিংহ: শরীরে অলসতা ভাব আসবে। আয় বাড়বে, কিন্তু স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
কন্যা: স্বাস্থ্য ভালো থাকবে না। কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও ফাটকা ব্যবসায় লাভ হবে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্বে ঋণ বাড়তে পারে।
তুলা: বিদেশ ভ্রমণে দুর্ঘটনা ও ব্যয় বাড়বে। সংসারের ঝামেলা এড়িয়ে চলুন। প্রেমে দ্বন্দ্ব প্রকট হয়ে দেখা দেবে।
বৃশ্চিক: বৈদেশিক ব্যবসায় নতুন চুক্তিপত্র হবে। ক্রোধ দমন করলে আয় বাড়বে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
ধনু: ব্যবসায় বৃদ্ধি ঘটবে। পুঁজি বিনিয়োগ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বে ক্ষতি হবে।
মকর: দেহে রোগ বাসা বেঁধেছে। ভবনে অর্থ খরচ হবে। আয় বাড়লেও দূরের ভ্রমণ শুভ নয়।
কুম্ভ: রোগে অর্থ ব্যয় হবে। কর্মস্থলে শ্রমিকদের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।
মীন: বিদেশ ভ্রমণে সাবধান থাকুন। কাজে গতি পাবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো নয়।
