পূজার দিন ভোট দিয়ে বিতর্ক সৃষ্টি করেছে ইসি: তাবিথ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০৩:০৪ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ইচ্ছাকৃতভাবে ৩০ জানুয়ারি পূজার দিন ভোট দিয়ে বিতর্কটা সৃষ্টি করেছে। আমরা আপিল বিভাগের দিকে তাকিয়ে আছি।

শুক্রবার সকাল ১১টায় মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এ সময় তাবিথ বলেন, যে গণজোয়ার তৈরি হয়েছে তা ৩০ জানুয়ারি ধানের শীষের বিজয়ের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, ঢাকা শহরে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা ঘাট, ড্রেনেজ স্যুয়ারেজসহ নাগরিক সুবিধা থেকে প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছে নগরবাসী। আমরা সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

এর আগে সকাল ১০টায় মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অষ্টম দিনের গণসংযোগ শুরু করে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির এই মেয়রপ্রার্থী।

 তাবিথের গণসংযোগ অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত