লাস ভেগাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করবে বঙ্গসংস্কৃতি সংঘ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ০২:৫৯ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের ভারতীয় বাঙালিরা। এ বছর ৩-৫ জুলাই লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ৪০তম বঙ্গ সম্মেলনে এ আয়োজন করছে বঙ্গ সংস্কৃতি সংঘ। বহির্বিশ্বের অন্যতম বৃহৎ এ বাংলা উৎসবে নয় হাজারের বেশি বাঙালি অংশ নেবে। উৎসবে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশিও অংশ নেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার লেকশোর হোটেলে বঙ্গ সম্মেলনের সহযোগী সংগঠন যুক্তরাষ্ট্রের বায়োস্কোপ ফিলস ‘ঢাকা কিক-অফ’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বঙ্গ সম্মেলনের আয়োজক বঙ্গ সংস্কৃতি সংঘের প্রতিনিধিরা ছাড়াও দেশের কবি, সাহিত্যিক, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, চলচ্চিত্রকার, শিক্ষক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব, ফ্যাশন আইকন, ব্যবসায়ী, সাংবাদিকসহ নানা অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত