পূর্বধলায় বাঁধ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০৯:৩০ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রতিরক্ষা বাঁধ পুনর্নির্মাণের দাবিতে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের প্রতিরক্ষা বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়ে বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আমিরুল ইসলাম, চাঁন মিয়া, সহকারী শিক্ষক সুশান্ত কুমার বণিক, আবুল হোসেন খোকন, অভিভাবকদের মধ্যে আলী আমজাদ হোসেন, হাবিবুর রহমান, ইদ্রিস মীর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মগড়া নদীর ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার ছয় মাস যেতে না যেতেই বাঁধে ভাঙন দেখা দেয়।

এ ব্যাপারে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, বিদ্যালয় কতৃ©পক্ষ কোনো অভিযোগ আমাদের কাছে দেয়নি। বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি প্রবাহের ফলে বাঁধের কিছু অংশের ব্লক সরে পড়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত এটি মেরামত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত