সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর উত্তোলনের সময় গর্তের পাড় ধসে চাপা পড়ে শ্রমিক লিটন মিয়া (২৪) মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত লিটন মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দৌলুরা গ্রামে। আহতরা হলেন একই গ্রামের আবু তাহের, শাহীন মিয়া ও পাভেল আহমদ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, উপজেলার শাহ আরেফিন টিলায় আইয়ুব আলীর মালিকানাধীন একটি গর্ত থেকে পাথর উত্তোলনের সময়ে গর্তের পাড় ধসে ওই শ্রমিকরা চাপা পড়েন।’
