নারায়ণগঞ্জে ধর্ষণের আসামিকে বিচার করার নামে ছেড়ে দেওয়ার অভিযোগে কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান শ্যামলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শ্যামলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, একটি ধর্ষণের ঘটনায় বিচার করার নামে ধর্ষককে ছেড়ে দিয়ে ধর্ষকের সহযোগী হিসেবে কাজ করেছেন শ্যামল।
তাই ধর্ষণের সহায়তা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
অভিযোগ উঠেছে, থানা থেকে শ্যামলকে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদকর্মীরা ছবি তুলতে গেলে তার লোকজন ছবি তুলতে বাধা দেয় ও অশোভন আচরণ করে।
