৫ উপনির্বাচন ও চসিক ভোটের সিদ্ধান্ত ২৮ জানুয়ারি

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০২:০৯ এএম

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের বিষয়ে আগামী ২৮ জানুয়ারি সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।
শূন্য হওয়া পাঁচটি আসনে উপনির্বাচন ও চসিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ঢাকা-১০, বগুড়া-১, বাগেরহাট-৪, যশোর-৬ ও গাইবান্ধা-৩ এই আসনগুলো শূন্য হওয়ায় কবে নির্বাচন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে।
প্রাথমিক আলোচনায় বিবেচনায় নেওয়া হয়েছে এসএসসি পরীক্ষা কখন হবে, ইসলামী পরব যেগুলো রয়েছে, স্বাধীনতা দিবস, মুজিববর্ষ এসব মাথায় রেখে আলোচনা হয়েছে।
তবে কখন হবে সিদ্ধান্ত হয়নি। আগামী ২৮ তারিখ কমিশনের সভা হবে, সেখানে তারিখ চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত