সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন ছোট কাশিপুরগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ ফারুক হোসেন (২১) নামে এক বিদ্যুৎ শ্রমিক মারা গেছেন। তিনি স্থানীয় লালচন্দ্রপুরের আব্দুল লতিফ শেখের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুতের কাজ করার সময় খুঁটিতে বিদ্যুতায়িত হন শ্রমিক ফারুক। সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, ঠিকাদারের অধীনে বিদ্যুৎ উন্নয়নের কাজ করা সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
