রাজধানীতে বুড়িগঙ্গা নদীর তীরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন- ঝড়ু শেখ (৪৫), সাইফুল ইসলাম (৪৫) ও মঞ্জুরুল ইসলাম (৩৫)।
হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী জানান, শ্রমিকরা সিকদার মেডিকেল কলেজের পেছনে বারইখালী এলাকায় একটি মাঠের পাশে বিআইডব্লিউটিএর সীমানা পিলার বসানোর কাজ করছিলেন।
নদীর পাড়ে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার বসাতে ঠিকাদারের মাধ্যমে পাইলিংয়ের কাজ চলছিল। পাইলিং ব্যবহৃত লোহার খুঁটি উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে ৩ জন শ্রমিক বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, এ ঘটনায় ওই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
