নববধূকে মাটিচাপা দিয়ে প্রথম স্ত্রী নিয়ে পালাল স্বামী

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০২:৫৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের ২১ দিন পরে স্বামীর বাড়ির পেছনে মাটি চাপা দেওয়া স্ত্রী চম্পা বেগমের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে।

উপজেলার পূর্ব-চাকামইয়া গ্রাম থেকে বুধবার বেলা ১১টায় লাশটি উদ্ধার করে পুলিশ।

চম্পা বেগম বরগুনার তালতলী উপজেলার কলারং গ্রামের চান মিয়া শিকদারের মেয়ে। পুলিশের ধারণা চম্পা বেগমকে হত্যা করে লাশ মাটির নিচে চাপা দেওয়া হতে পারে। চম্পার মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশ পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। স্বামী বাবুল ও তার প্রথম স্ত্রী পলাতক রয়েছেন।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, চম্পা বেগমকে বাবুল তার আগের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও ১ জানুয়ারি বিয়ে করেন। ১২ জানুয়ারি পূর্ব চাকামইয়া স্বামী বাবুল হাওলাদারের বাড়িতে নিয়ে আসা হয় চম্পা বেগমকে।

এরপর থেকেই চম্পা এবং তার স্বামী বাবুলের মোবাইল নম্বর বন্ধ পেয়ে বাবা চান মিয়া মেয়ে নিখোঁজ রয়েছে মর্মে তালতলী থানায় ১৪ জানুয়ারি একটি জিডি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত