সুনামগঞ্জে স্মরণসভা

স্যার ফজলে হাসান আবেদ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১১:৪১ পিএম

সুনামগঞ্জে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্মরণে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্মরণসভা হয়েছে। ব্র্যাকের কর্মীরা পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করেন।

‘ধন্যবাদ আবেদ ভাই’ শিরোনামে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, বেসরকারি সংস্থা ইরার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল হান্নান ও মিতালী ধর, জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতেই স্যার ফজলে হাসান আবেদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, স্যার ফজলে হাসান আবেদ ছিলেন একজন জ্ঞানী, ধৈর্যশীল, বিনয়ী ও প্রচারবিমুখ মানুষ। তার সব কাজ ছিল দেশ ও মানুষের কল্যাণে। তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত