পবিপ্রবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৭:৫০ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের অভিযোগে ১৫ জন শিক্ষার্থীকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এ ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং দেয়ার সময় হল প্রভোস্টদের হাতে ১৫ শিক্ষার্থী সরাসরি ধরা পড়েন। পরে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয় ।

বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন- কৃষি অনুষদের রমজান শেখ, মো. সামিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, মো. সিফাত হোসাইন, মো. খালিদ হাসান মিলু, রনি হোসাইন। বিএএম অনুষদের মনিরুল ইসলাম, মো. মেহেদী হাসান, ভূঁইয়া মো. আবু সুফিয়ান, মুক্তাদির আহমাদ। খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের মো. জায়াদুল হক মিয়াজী, মো. শাহীন। মৎস্যবিজ্ঞান অনুষদের এসকে সেফাতুল ইসলাম, মো. মোহতাসিম আরাফ, সাকিব আহমেদ পার্থ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত