বাগদত্তা স্ট্যানকোভিচের সঙ্গে মজেছেন পান্ডিয়া

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১০:০০ এএম

বিরাট কোহলিরা যখন নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ব্যস্ত তখন বাগদত্তার সঙ্গে অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভাইরাল হচ্ছেন হার্দিক পান্ডিয়া।

যদিও তারকা এই অলরাউন্ডারকে ছাড়াই একের পর এক ম্যাচ জিতছে টিম ইন্ডিয়া। বিশাল টার্গেট পেয়েও শুক্রবার অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হাসতে হাসতে জিতে নেয় কোহলিরা।

২০২০ বছরের প্রথম দিনেই বলিউড তথা সার্বিয়ান মডেল নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে এনগেজমেন্টের ঘোষণা করেন পান্ডিয়া। চোটের জন্য চার মাস ভারতীয় দলের বাইরে মুম্বাইয়ের এই ক্রিকেটার। নিউজিল্যান্ড সফরের আগে ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়ানডে সিরিজের দলেও পান্ডিয়াকে রাখেননি জাতীয় দলের নির্বাচকরা।

পান্ডিয়া জাতীয় দলে ফিরতে যত না চেষ্টা চালাচ্ছেন, তার চেয়ে বাগদত্তা নাতাসার সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন বলে মনে হচ্ছে। সম্প্রতি বান্ধবীর কাঁধে মাথা রেখে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর শুক্রবার নাতাসার সঙ্গে লাভ-আপ ছবি পোস্ট করেন তারকা এই ক্রিকেটার। ছবিতে হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত