হাসপাতালে বিড়ালের চিকিৎসা করাতে গিয়ে মেজাজ হারিয়ে সমালোচনায় পড়েছেন বলিউডের নামকরা অভিনেতা নাসিরউদ্দিন শাহের মেয়ে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৬ জানুয়ারি মুম্বাইয়ের একটি পশু হাসপাতালে গিয়ে এই কাণ্ড ঘটান হিবা শাহ। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়।
হিবার নামে ইতিমধ্যে মামলা হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।
অভিযোগে বলা হয়েছে, হিবা বিড়ালের প্রজনন ক্ষমতা নষ্ট করতে প্রাণী দুটিকে নিয়ে হাসপাতালে যান। বিকাল তিনটার দিকে ডাক্তাররা ব্যস্ত থাকায় তাকে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি রেগে যান। কর্মীদের বলতে থাকেন, ‘আমাকে চেনো আমি কে? আমাকে বসিয়ে রাখার সাহস হয় কী করে তোমাদের?’
হিবা হইচই শুরু করলে সিনিয়র একজন কর্মী বিড়ালসহ তাকে হাসপাতাল থেকে চলে যেতে বলেন।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মী বলেন, ‘চলে যেতে বলায় দুই নারীকে মারধর করেন তিনি।’
হিবা মারধরের কথা শিকার করলেও আগে হাত ওঠাননি বলে দাবি করছেন।
‘আমি মেরেছি ঠিকই, কিন্তু তারা আগে শুরু করেছে।’
