জোড়া গোলের ম্যাচে ব্রায়ান্টকে স্মরণ নেইমারের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৮:৫১ এএম

লিগ ওয়ানের ম্যাচের সময় বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্টের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন নেইমার। শোককে শক্তিতে পরিণত করে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ‘প্রিয়’ ব্রায়ান্টকে স্মরণ করেন পিএসজি তারকা।

রবিবার লিলের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে পিএসজি। নেইমার প্রথম গোলটি করেন ২৮ মিনিটের সময়।

পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন ব্রায়ান্ট এদিন কপ্টারে আগুন লেগে মেয়েসহ মারা গেছেন। বাস্কেটবলের ভক্ত নেইমার ব্রায়ান্টের সঙ্গে আগে দেখাও করেছেন। তাই তার শোকটা অন্য ফুটবল তারকাদের থেকে বেশি।

দ্বিতীয় গোল করার পর নেইমার একহাতে দুই আঙুল উঁচু করেন। অন্য হাতে চারটি দেখিয়ে ব্রায়ান্টের জার্সি নম্বর ‘২৪’ দেখান। শুধু তাই নয়, কুর্নিশ করার পর আকাশে তাকিয়ে শ্রদ্ধা জানান।

ম্যাচের পর সাজঘরে ফিরেও ব্রায়ান্টকে স্মরণ করেন নেইমার। ৪১ বছর বয়সী কিংবদন্তির উদ্দেশ্যে ইনস্টাগ্রামে পোস্ট করেন।

ব্রায়ান্ট বাস্কেটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। খেলা ছাড়ার পর বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামের শর্ট ফিল্মের জন্য অস্কার পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত