আমিরের অনুরোধে নিজের ছবির মুক্তি পেছালেন অক্ষয়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১০:১৬ এএম

আমির খান আর অক্ষয় কুমার মানেই ছবি হিট। তবে গত কয়েক বছরে ছবির বাজারে একাধিপত্য কায়েম করছেন অক্ষয়।

তার সামনে তাবড় খানদের ঝুঁকতে হচ্ছে। এ বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল আমিরের ‘লাল সিং চাড্ডা’ আর অক্ষয়ের ‘বচ্চন পাণ্ডে’র।

আমিরের আগে এই স্লট বুক করেছিলেন অক্ষয়। কিন্তু এ দিন সকালে টুইট করে আমির জানান, অক্ষয় ও তার ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে তিনি অনুরোধ করেছিলেন, অক্ষয়ের ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার জন্য। অক্ষয় তার সেই অনুরোধ রেখেছেন।

বলিউডে একই দিনে দুই মহারথীর ছবির মুক্তি থাকলে, একজনের অনুরোধে অন্যজন পিছিয়ে যান।

অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। আবার ওই দিনেই অভিনেতার ‘বেল বটম’ মুক্তি পাওয়ার কথা ছিল, যা পিছিয়ে দেওয়া হয় এপ্রিলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত