দিনাজপুরের বিরামপুরে খনন কাজে ব্যবহৃত যন্ত্র এক্সক্যাভেটরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন।
উপজেলার জেললাগাড়ি এলাকার বিরামপুর-নবাবগঞ্জ সড়কে মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার সেগুনবাগান গ্রামের সাইদুর রহমানের ছেলে সুজন (৩৫), সেতাবুল ইসলামের ছেলে ওসমান গণি (৩০) ও বিপ্লব হোসেন।
রামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, একটি মোটরসাইকেলে তিনজন যুবক বিরামপুর থেকে নবাবগঞ্জ যাচ্ছিলেন। পথে একটি এক্সক্যাভেটরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিরামপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান ওসি।
