নারায়ণগঞ্জ বার নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৩:০৫ পিএম

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহসিন মিয়া-মাহাবুবুর রহমান পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ওই নির্বাচনে ৯২২ জন ভোটারের মধ্যে ৬৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তবে নির্বাচনের আগের দিন গত মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাাঁড়ানোর ঘোষণা দেয় বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।

বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আকতার হোসেন ফলাফল ঘোষণা করেন।

বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আকতার হোসেন দেশ রূপান্তরকে জানান, ৬৩২ ভোটের মধ্যে ৪০ ভোট বাতিল হয়েছে। মোহসিন মিয়া-মাহাবুবুর রহমান প্যানেলের সবাই জয়ী হয়েছে।

নির্বাচিতরা হলেন- সভাপতি মোহসিন মিয়া, সিনিয়র সহ সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সহ সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চন্দ্র দে, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক আবুল বাসার রুবেল, লাইব্রেরি সম্পাদক মাহমুদুল হক, ক্রীড়া সম্পাদক মো. রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক হাছিব উল হাছান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক নুসরাত জাহান তানিয়া, সদস্য আসাদুল্লাহ সাগর, আজিম ভূইয়া, তামরুল হাসান, দোলোয়ার হোসেন ও কামরুননেছা সুবর্ণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত