পূর্বধলায় অটোরিকশায় ওড়না জড়িয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০৩:৩৭ পিএম

নেত্রকোনার পূর্বধলায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া নারগিসের (১১) আর বাড়ি ফেরা হলো না।

বুধবার রাত ৮টার দিকে পূর্বধলা উপজেলার ঘাগড়াপাড়া এলাকায় অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে তার মৃত্যু হয়।

নারগিস জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের তিতারজান প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে ওই ইউনিয়নের তিতারজান গ্রামের মো. কামাল মিয়ার মেয়ে।

চাচি আমেনাসহ স্বজনরা জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলার হাটখলা গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকে চাচা-চাচির সঙ্গে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত গলার ওড়নাটি অটোরিকশার চাকায় জড়িয়ে যায়।

হঠাৎ নারগিস পড়ে যেতে থাকলে অটো থামিয়ে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত