জয়পুরহাটে বাড়ির অদূরে শিশুর বস্তাবন্দি লাশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০২:১২ পিএম

জয়পুরহাটে ইরাম হোসেন (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইরাম ওই এলাকার এনামুল হোসেনের ছেলে।

পুলিশ, শিশুটির পরিবার ও প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার পর ইরাম বাড়ির পাশে খেলা করছিল।

সন্ধ্যার পরও শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয়ভাবে মাইকিং করে। পরদিন সকাল ৮টার দিকে শিশুটির বাড়ির প্রায় ৫০০ গজ দূরে আব্দুল মতিনের গোয়াল ঘরের পেছনে প্লাস্টিকের বস্তার মধ্যে প্রতিবেশীরা লাশটি দেখতে পায়।

শিশুটির বাবা এনামুল হোসেন জানান, কী কারণে অবুঝ শিশুকে হত্যা করা হল? হত্যাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার চাই।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- শিশুটিকে হত্যা করা হয়েছে। প্রতিবেশী ট্রাক চালক রেজাউল ইসলাম ও তার ছেলে রাজু আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত