‘প্লিজ কাইন্ডলি আপনি চলে যান, আপনার ভোট হয়ে গেছে’ (ভিডিও)

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৯ পিএম

নিজের ভোট নিজে দিতে পারেননি বলে অভিযোগ করেছেন এক নারী। তার পরিবর্তে দুজন ব্যক্তি সেই ভোট দিয়ে দিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান। ভোট দিতে না পেরে তিনি কেন্দ্রে হৈচৈ করেন। ধানের শীষে ভোট দিতে চেয়েছিলেন বলেও জানান ওই নারী।  

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন এ নারী।  বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ওই নারী সাংবাদিকদের অভিযোগ করেন, ‘আমি ভাই ইভিএম মেশিন নিয়ে কিছু জানি না। আমাকে ফাস্টে বুথে ঢোকার পরে বলছে এখানে একটা আঙ্গুলের ছাপ দেন। আবার অনেকক্ষণ যাচাই-টাচাই করে বলছে হ্যাঁ হইছে। আপনি যান, ভিতরে যান। দুইটা ছেলে নিয়ে গেছে আমাকে। তো ওইখানে লাঙ্গল আসছে, নৌকা আসছে আর গ্লাসে পানিওয়ালা একটা প্রতীক আসছে। তো আমি খুঁজতেছি আমি ধানের শীষে ভোট দিব। উনি হয়ত বলবে আপনি কিসে ভোট দিবেন। উনি তো আমাকে জিজ্ঞেস করবে আপনি কীসে ভোট দিবেন। তারপর আপনি সবুজ বাতিতে টিপুন। উনি জাস্ট আমাকে বলেছে আপনি সবুজ বাতিতে টিপ দিবেন। তো এর আগেউ উনি সবুজ বাতিতে টিপ দিয়ে বলছে যে আপনার ভোট হয়ে গেছে। তো আমি বলি কী ব্যাপার এখানে তো ধানের শীষ আসেই নাই। ধানের শীষ আসেই নাই, আমি ধানের শীষে ভোট দিব। তো দেখলাম যে নৌকা, লাঙ্গল আর গ্লাসে পানি। ....প্লিজ কাইন্ডলি আপনি চলে যান, আপনার ভোট হয়ে গেছে...। আমি ধানের শীষ প্রতীকের জন্য ওয়েট করতেছি। উনি বলবে আমি সবুজ বাতিতে টিপ দেব। ... ওরাই টিপ দিয়ে দিছে...’।

শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টায় শেষ হয়। প্রথমবারের মতো সব কেন্দ্রে ইভিএমে ভোট হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত