নৈরাজ্য বন্ধে ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৮ পিএম

ঢাকার নবাবগঞ্জে রাস্তায় বিভিন্ন পরিবহন বাসের নৈরাজ্য বন্ধে ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টায় ঢাকা-বান্দুরা সড়কের উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের তাঁরা এ কর্মসূচি পালন করেন। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এতে নেতৃত্ব দেন।

শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে অবস্থান নেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা রাস্তায় নৈরাজ্য সৃষ্টিকারী পরিবহন বাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

পরে উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু তাদের রাস্তা থেকে শহীদ মিনারে সরিয়ে নেন। সেখানে তারা মানববন্ধন করে। এরপর উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এইচএম সালাউদ্দীন মনজু শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা কলেজে ফিরে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত