গাংনীতে এসএসসি পরীক্ষা

কেন্দ্র সচিবকে শোকজ, অব্যাহতি ২ পরিদর্শককে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৩ পিএম

নির্ধারিত সময় শেষ। তারপরও ১০ মিনিট বেশি সময় পরীক্ষা চালিয়ে নিয়েছেন। এ চিত্র সিসি ক্যামেরার মাধ্যমে দেখে গতকাল মঙ্গলবার মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিস এবং ওই কেন্দ্রের দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার জানান, বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন ওই কেন্দ্রের ২০৪ নম্বর কক্ষে পরীক্ষা শেষ হলেও পরীক্ষা চলতে দেখা যায়। পরে কেন্দ্র সচিব স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে শোকজ এবং গাংনী ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াজ্জেল হোসেন ও বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলারা রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত