সিলেট নগরীর মাছিমপুরের মণিপুরী পাড়া থেকে মানসিক ভারসাম্যহীন যুবক দেবাশীষ রাজকুমারের (২০) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত দেবাশীষ রাজকুমার মণিপুরীপাড়ার দিলীপ রাজকুমারের ছেলে।
দেবাশীষের পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া দেশ রূপান্তরকে জানান, দেবাশীষ মানসিক ভারসাম্যহীন ছিল। গত ৩ দিন ধরে তাকে খঁজে পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাসার পেছনের একটি ডোবায় তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
