হবিগঞ্জে দুই কোটি টাকার ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮ এএম

হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৬১ হাজার ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর জেলার লক্ষ্মীপুর গাবতলী এলাকার সালামত পেয়াদার কন্যা নাহিদা বেগম (৩৩) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ভাইজোরা গ্রামের আব্দুল কাদেরের কন্যা শাহিনা আক্তার(৪০)। 

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা ওই রাতেই এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম গোপন সূত্রে খবর পান দুজন মাদক ব্যবসায়ী সিলেট থেকে হানিফ পরিবহনের একটি বাসে বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকা যাচ্ছেন। বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

এই তথ্যের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ গোলচত্বরে অবস্থান নেয় ডিবি পুলিশ। গোলচত্বরের পাশের চেকপোস্টে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় দুই নারী বাস থেকে নেমে দ্রুত চলে যেতে চাইলে তাদেরকে  আটক করে পুলিশ। পরে তল্লাশি করে নাহিদা বেগমের পেট ও বুকে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫৫ প্যাকেটে ৩১ হাজার পিস এবং  একই কায়দায় মোড়ানো শাহিনা খাতুনের পেট ও বুক থেকে  ১৫০ প্যাকেটে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছে দুটি মোবাইল ফোন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কয়েকজনের নাম জানিয়েছেন। যারা তাদেরকে এসব ইয়াবা ঢাকায় পৌঁছে দেয়ার জন্য পাঠিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত