বেনাপোল বাজার থেকে শনিবার দুপুরে ৩০ পিস স্বর্ণের বারসহ দু’জন পাচারকারিকে আটক করেছে বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোলের বড় আচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল বেনাপোল বাজারে অভিযান চালিয়ে ইকবাল ও রনি নামে দই যুবককে আটক করা হয়েছে।
পরে তাদের শরীর তল্লাশি করে ৩০ পিস (সাড়ে তিন কেজি) স্বর্ণের বার জব্দ করা হয়।
আটকরা হলেন- বড় আচড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (৩৪) ও একই এলাকার আজিজুল মুন্সীর ছেলে ওমর ফারুক রনি (৩২)।
বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা স্বর্ণ চোরাচালান কাজে নিয়োজিত।
আটক স্বর্ণের মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা বলে বিজিবি জানায়। এ ব্যাপারে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
