সাতক্ষীরায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:০১ পিএম

সাতক্ষীরার কালীগঞ্জে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামসুর রহমান ঢালী (৬৫) ওই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে।

স্বজনদের উদ্ধৃতি দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, সকালে শামসুর রহমান ঢালীর ছেলেমেয়েরা নিজেদের জমি নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘাতে লিপ্ত হয়।

এ সময় ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা শামসুর রহমান ঢালী।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি দেলোয়ার হুসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত