মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৬ পিএম

ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ঢাকার একটি আদালত।

একইসঙ্গে ৪ এপ্রিল মামলার চার্জ গঠন শুনানির দিন ধার্য করেন আদালত।

রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।

এ ছাড়া, মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বদলির আদেশ দেওয়া হয়।

১৯ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে এ মামলার চার্জশিট দাখিল করে দুদক। পরে, ৯ ফেরুয়ারি চার্জশিটটির শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

৪০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত