শুধু স্মার্টফোনেই চার্জ নয়, শাওমি নিয়ে এলো নতুন চমক। ইউএসবি টাইপ-সি চার্জার নিয়ে এলো শাওমি। যেসব প্রোডাক্টে ইউএসবি টাইপ-সি চার্জিং সাপোর্ট রয়েছে সে সবকিছুই নতুন এই ৬৫ ওয়াট চার্জার ব্যবহার করা যাবে। সম্প্রতি চীনে এ প্রোডাক্ট লঞ্চ করেছে শাওমি। এই ইউএসবি টাইপ-সি চার্জার ব্যবহার করে বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেটে চার্জ দেওয়া যাবে। ইতিমধ্যেই চীনে কোম্পানির ওয়েবসাইট থেকে এ প্রোডাক্ট বিক্রি শুরু করেছে শাওমি। নতুন শাওমি ৬৫ ওয়াট টাইপ-সি চার্জারের দাম ধরা হয়েছে ১২৯ ইউয়ান।
কোন প্রোডাক্ট চার্জ হতে কত সময় নেবে :
১৩ ইঞ্চি অ্যাপল ম্যাকবুক প্রো এই চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করা যাবে মাত্র ১ ঘণ্টা ৫০ মিনিটে।
এই চার্জার ব্যবহার করে অ্যাপল চার্জারের থেকে ৫০ শতাংশ কম সময়ে চার্জ দেওয়া যাবে আইফোন ১১।
শাওমির এমআই নোটবুক প্রো ল্যাপটপ সম্পূর্ণ চার্জ হবে ২ ঘণ্টা ২৫ মিনিটে।
রেডমি কে২০ প্রো স্মার্টফোন চার্জ হবে ১ ঘণ্টা ৪০ মিনিটে।
আইপ্যাড প্রো চার্জ হবে ২ ঘণ্টা ২৮ মিনিটে।
এছাড়াও শাওমির এ নতুন চার্জার ব্যবহার করে এইচপি, লেনেভো, অ্যাপল, ডেল, স্যামসাং, রেজর ও আসুসসহ বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপে চার্জ দেওয়া যাবে সহজেই।
