ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ফলাফল পুনরায় গণনা করা হবে আজ সোমবার। এদিন স্থগিত এ ওয়ার্ডের ফলাফল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রকাশ করা হবে।
গতকাল রবিবার নির্বাচন কমিশন (ইসি) জনসংযোগ পরিচালক ইসরায়েল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে আজ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ৩১ নম্বর ওয়ার্ডের সব প্রার্থী বা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে আরমানিটোলা উচ্চবিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রের (কেন্দ্র-৫২০) ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ফল ফের গণনা করা হবে। এর আগে এ-সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
