সেফটি ইঞ্জিনিয়ার্স এর সভাপতি সিফাত সম্পাদক রাহাত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৩ পিএম

শিল্প-কারখানায় নিরাপত্তা প্রকৌশলী ও পেশাজীবীদের সংগঠন সেফটি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড প্রফেশনালস অ্যাসোসিয়েশনের (সেপা) নতুন কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন র‌্যাডস ইঞ্জিনিয়ারিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার সিফাত সারোয়ার। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইকো কনসার্নের পরিচালক ইঞ্জিনিয়ার রাহাত বিন এস রহমান।

সোমবার এই কমিটি গঠিত হয়েছে বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 নতুন কমিটিতে সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত রহমান দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন সোহেল ইসলাম।

উল্লেখ্য, সেফটি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড প্রফেশনালস অ্যাসোসিয়েশনের (সেপা) ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। নিরাপত্তা প্রকৌশলী ও পেশাজীবীদের সুরক্ষা, পেশাদারি বৃদ্ধি এবং এ খাতে ব্যবসায় নিয়োজিতদের আরও সচেতন করে তুলতে এ সংগঠনটি গড়ে তোলা হয়। নতুন কমিটি গঠন সভায় সংগঠনটির নতুন ওয়েবসাইট, নতুন সদস্য সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একই সঙ্গে শিগগিরই ইন্ডাস্ট্রিয়াল নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সেমিনার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত