ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রঙ মিস্ত্রির মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯ পিএম

রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে টিপু (৩২) নামের এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রাত ৯টায় মৃত ঘোষণা করেন।

সহকর্মী ইউসুফ হাওলাদার জানান, ধানমন্ডি ৫/এ এর একটি নির্মাণাধীন ১১ তলা ভবনে রঙের কাজ করছিলেন তারা। সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে পড়ে গিয়ে আহত হয় টিপু। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত