রূপগঞ্জে সয়াবিনের বর্জ্য ফেলার সেই স্থান বন্ধের নির্দেশ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:১২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সয়াবিনের বর্জ্যে দগ্ধ স্কুলছাত্র আশরাফুল মিয়ার (১৩) মৃত্যুর পর সেই সয়াবিনের গরম বর্জ্য ফেলার ফিল্ড বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে তা বন্ধের নির্দেশ দেন।

এর আগে উপজেলার রূপসী খন্দকার বাড়ি এলাকায় রাস্তার পাশে রূপচাঁদা এডিবয়েল মিল থেকে গরম সয়াবিনের বর্জ্য কিনে বেষ্টনী ছাড়াই রাখা হতো। গত ৬ ফেব্রুয়ারি সেই বর্জ্যে পড়ে দগ্ধ হয় আশরাফুল ও তার বন্ধু নাজিম মিয়া। গত সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত