ধর্ষণের পর শিশুর গর্ভপাত: পলাতক মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৭ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হালিম সাগরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের চরআমতলা কোনাবাড়ী গ্রামের বাসিন্দা এবং আশরাফুল উলুম জান্নাতুল মাওয়া মাহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

ঘটনার পর থেকে পলাতক হালিমকে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায় অভিযুক্তের বন্ধুর বাড়ি থেকে গ্রেপ্তার করে বুধবার রাতে কেন্দুয়া থানায় নিয়ে আসে পুলিশ।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) হাবিবুল্লা খান অভিযুক্ত হালিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গোপনীয়তার স্বার্থে এর বেশি কিছু বলেননি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক দুই সন্তানের জনক আ. হালিম সাগর সাড়ে চার মাস আগে ৫ম শ্রেণির শিশু ছাত্রীকে ধর্ষণ করে। এ ব্যাপারে কাউকে না বলতে মেরে ফেলার হুমকিও দেন তিনি। ঘটনার দুমাস পর ছাত্রীটি অন্তঃস্বত্তা হলে পরিচালক কৃমিনাশক ট্যাবলয়েড খাওয়ান। পরবর্তীতে চলতি বছরের ১৮ জানুয়ারি পুনরায় ছাত্রীকে কলা খাওয়ালে তার গর্ভপাত ঘটে। এরপর থেকে ছাত্রীটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এতে গুরুতর অসুস্থ হলে ১৯ জানুয়ারি রাতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করা হয় তাকে। ছাত্রীটির মা চার বছর আগে মারা যাওয়ায় বাবা ও বড় বোনই তাকে লালন-পালন করেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পরিচালক আব্দুল হালিম সাগর পলাতক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত