কবির সিং সিনেমার সাফল্যের পর আরও একটি হিট তেলেগু ছবির হিন্দি রিমেকে কাজ করছেন শহীদ কাপুর। জার্সি নামে সিনেমাটিতে শহীদকে এক ক্রিকেটারের ভূমিকায়।
মুম্বাই মিরর জানায়, নতুন আরও একটি ছবির জন্য চুক্তি সই করেছেন শহীদ। করণ জোহর প্রযোজিত ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। এর আগে শানদার সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল শাহিদ-আলিয়াকে।
দেশপ্রেম নিয়ে তৈরি ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন নবাগত এক পরিচালক। তবে এখন পর্যন্ত সিনেমাটির বাকি কলাকুশলী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
অ্যাকশন ছবিটি নিয়ে শহীদ বেশ উত্তেজিত। সিনেমাটির জন্যে চেহারায় কিছু পরিবর্তন আনতে হবে তাকে, বাড়াতে হবে ওজনও। শুটিং শুরু করার কয়েক মাস আগে থেকেই চরিত্রের জন্য প্রস্তুতি নেবেন শাহিদ। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা।
