রাজধানীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে ১৬ বছরের কিশোর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬ পিএম

রাজধানীর সাদেক খান রোডের একটি বাসায় প্রতিবেশী কিশোর ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

শুক্রবার দুপুর ২টার দিকে নিপীড়নের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে তার বাবা-মা  দুপুরের  দিকে হাসপাতাল নিয়ে আসেন। চিকিৎসকরা শিশুটিকে ওসিসিতে ভর্তি নিয়েছেন। তদন্তের জন্য বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

শিশুটির মা জানান, তিনি ক্লিনারের কাজ করেন, তার স্বামী রিকশা চালক। একমাত্র মেয়েটিকে নিয়ে তারা সাদেক খান রোডে একটি টিনশেডের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। সকালে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। তার স্বামী বাসায় ঘুমাচ্ছিলেন। তখন শিশুটি খেলছিল।

তিনি জানান, পাশের বাসার ১৬/১৭ বছরের এক কিশোর শিশুটিকে কৌশলে ফাঁকা বাসায় নিয়ে নিয়ে যায়। অনেকক্ষণ পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় ফিরে এসে মায়ের কাছে ওই কিশোরের নির্যাতনের কথা জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত