সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৩ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় ওই নারী নিহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে ছেড়াদ্বীপের দক্ষিণ এলাকা থেকে নারীটির মৃত দেহ উদ্ধার করা হয়। সেন্টমার্টিন কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট নাঈম মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ১১ ফেব্রুয়ারি ভোরে সেন্টমার্টিনের কাছাকাছি বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারে ১৩৮জন যাত্রী ছিল। ওই ঘটনায় ১৫জন নিহত হন। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭৩ জনকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় ১৯জন দালালকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করে কোস্টগার্ড। এই মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত