বাংলাদেশের রাজনীতিতে নিয়ামক শক্তি জাপা: জিএম কাদের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০১:০২ এএম

জাতীয় পার্টি সব সময় বাংলাদেশের রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেছেন, ‘দেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে জাতীয় পার্টি অসাধারণ ভূমিকা রেখেছে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাবে।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘আমার দেখা এরশাদ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই বইয়ে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির ইতিহাস অসাধারণভাবে ফুটে উঠেছে। যারা রাজনীতি করছেন, তাদের জন্য ‘আমার দেখা এরশাদ’ বইটি ডকুমেন্ট হিসেবে কাজে আসবে।

লেখক সাঈদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিশিষ্ট সাংবাদিক সামসুদ্দিন আহমেদ পেয়ারা, সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আলমগীর সিকদার লোটন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত