নেত্রকোনায় কিডনি পাচারকারী চক্রের সদস্য নাজিম উদ্দীন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার দুপুরে জেলার পূর্বধলা উপজেলার হিরনপুরের বাঘরা এলাকা থেকে তাকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি ডিবি) শাহনুর-এ আলম।
শাহনুর-এ আলম আরও জানান, নাজিম উদ্দীন দীর্ঘদিন এলাকায় দরিদ্র ঋণগ্রস্ত মানুষকে কিডনি বিক্রিতে উৎসাহিত করত। এভাবে অনেকের কিডনি ঢাকার আশরাফ নামে এক লোকের মাধ্যমে বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশের একটি দল পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
