এখন থেকে সপ্তাহে দুদিন খুলনা-কলকাতা-খুলনাগামী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ চলবে। সপ্তাহের রবি ও বৃহস্পতিবার ট্রেনটি এ রুটে যাতায়াত করবে।
গতকাল রবিবার দুপুরে খুলনা রেলস্টেশনে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক দ্বিতীয় ট্রেন যাত্রার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাই-কমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, আগে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস শুধু বৃহস্পতিবার চলাচল করত। গতকাল রবিবার নতুনভাবে আরও একটি ট্রেন যুক্ত হওয়ায় ট্রেনটি এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে।
