ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দলে ফিরছেন ট্রেন্ট বোল্ট। প্রথমবারের মতো ডাকা হয়েছে তরুণ পেসার কাইল জেমিসনকে।
বাঁহাতি সিমার বোল্ট বক্সিং ডে টেস্টের সময় ইনজুরিতে পড়েন। তারপর এই প্রথমবারের মতো ডাক পেলেন। দুই দলের প্রথম দেখা হবে ২১ ফেব্রুয়ারি, ওয়েলিংটনে।
ওয়ানডেতে দারুণ অভিষেকের পর টেস্টে ডাক পাওয়া জেমিসনের জন্য সময়ের ব্যাপার ছিল। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও সম্প্রতি দারুণ পারফর্ম করেছেন তিনি।
বোল্টের পাশাপাশি ১৩ সদস্যের দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।
দুই দলের শেষ ম্যাচটি হবে ক্রাইস্টচার্চে, ২৯ ফেব্রুয়ারি।
নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, টম ব্লান্ডেল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, এজাজ প্যাটেল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল।
